০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

অ্যাকশন থ্রিলারে শাকিব খান

গত সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল মাহমুদ হাসান শিকদারের ‘অবতার’ চলচ্চিত্রটি। এই নির্মাতা এবার শুরু করছেন নতুন ছবির কাজ। আর এতে অভিনয় করছেন ঢালিউড কিং শাকিব খান।

ছবির নাম ‘ম্যাগনেট’। বিষয়টি বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদ শিকদার। তিনি বলেন, ‘‘ম্যাগনেট’ গল্প এবং চরিত্র নিয়ে শাকিব খানের সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে। শিগগিরই এর চুক্তি হবে। নতুন বিষয়ে নতুন গল্পের ছবি হবে ‘ম্যাগনেট’। এটি মূলত অ্যাকশন থ্রিলার ছবি।’

নির্মাতা আর জানান, কলকাতার নায়িকা এতে থাকবেন। আর ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু করার পরিকল্পনা তার।

এদিকে ৮ ডিসেম্বর চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। ২০১৭ সালের ‘সত্তা’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে এ পুরস্কার তিনি পেলেন।

শাকিব বর্তমানে ব্যস্ত আছেন তার প্রযোজিত ‘বীর’ ছবি নিয়ে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান ও শবনম বুবলী। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর। ছবিটি পরিচালনায় আছেন কাজী হায়াৎ। টানা শুটিংয়ের মাধ্যমে চলতি মাসেই এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

অ্যাকশন থ্রিলারে শাকিব খান

প্রকাশিত : ১২:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯