০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

‘বীর’ পোস্টার নিয়ে নকলের অভিযোগ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ মুভিতে অভিনয় করছেন সুপারস্টার শাকিব খান। এতে লড়াকু ও প্রতিশোধপরায়ণ এক যুবক হিসেবে দেখা যাবে তাকে।

এরই মধ্যে মুভির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। যেখানে দেখা গেছে মাথাভর্তি চুল, মুখে ঘন দাড়ি, শরীরে রক্তমাখা, গায়ে ময়লা শার্ট, তার ওপর জ্যাকেট ও মাফলার, ডান কাঁধের ওপর কয়লা কাটার বিশাল কুড়াল নিয়ে রাগী দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব খান। হিংস্র লুকের শাকিবের এই পোস্টার নিয়ে যখন মেতেছেন ভক্তরা তখন ফেসবুকে পাওয়া গেল নকল পোস্টারের অভিযোগ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে শাকিব খানের অফিশিয়াল পেজ থেকে পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মুক্ত করা হয়েছে। তারপর থেকেই মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে এই পোস্টার।

একদিকে চলছে শাকিবের নতুন লুকের প্রশংসা অন্যদিকে আবারো নকল লুক ও স্টাইলে দেশীয় নায়ককে দেখে ক্ষেপেছেন ঢাকাই সিনেমার দর্শক। তারা দাবি করছেন, দক্ষিণ ভারতের সুপারহিট চলচ্চিত্র ‘কেজিএফ’-এর স্টাইল ও লুক নকল করে শাকিবের চরিত্রটি তৈরি করা হয়েছে। অন্তত পোস্টার সেই কথাই বলে।

তবে পোস্টার নকল মানতে নারাজ মুভির পরিচালক। তিনি বলেন, ‘বীর সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা। এটি দেশপ্রেমের গল্প। এক যুবক কীভাবে নোংরা রাজনীতির শিকার হয় তাই এখানে তুলে ধরা হয়েছে। এর সঙ্গে দেশি-বিদেশি কোনো গল্পের মিল নেই। মান্নাকে নিয়ে আমি যেমন গণমানুষের জন্য সিনেমা করতাম ওই টাইপের সিনেমা হবে এটা।’

এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে বীর। আগামী রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুভিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন আলোচিত নায়িকা শবনম বুবলী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

‘বীর’ পোস্টার নিয়ে নকলের অভিযোগ

প্রকাশিত : ০৫:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯