০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিজয় দিবসে প্রকাশ হচ্ছে সুমির দেশের গান

বিজয় দিবসে প্রকাশ হচ্ছে সময়ের আলোচিত সংগীতশিল্পী রিদওয়ানা আফরীন সুমির নতুন দেশের গান ‘ আমার চলার প‌থে মা‌গো তোমা‌রি আঁচল বি‌ছিয়ে দিয়েছো’। গানটি লিখেছেন আরিফ মাহমুদ, গানটির সুর করেছেন শিল্পী নিজেই।
সম্প্রতি রাজধানীর একটি স্টুওি গানটি রেকর্ড সম্পন্ন হয়েছে। মনোরম লোকেশনে হয়েছে চিত্রধারণের কাজ। বর্তমানে গানটি সম্পাদনার টেবিলে রয়েছে।

দেশের গান নিয়ে সুমি বলেন, ছোটবেলা থেকেই দেশের গানের প্রতি দুর্বলতা ছিল। এবার সুযোগ হলো সুর করা ও গাওয়ায়। আমার নিজের কাছে গানটির কথা, সুর ও সংগীত খুবই ভালো লেগেছে, গীতিকার ও সংগীত পরিচালকও বাহবা দিয়েছেন, আশ করি গানটি শ্রোতাদেরও ভালো লাগবে। ‘আমার চলার প‌থে মা‌গো তোমা‌রি আঁচল বি‌ছিয়ে দিয়েছো’ শিরোনামের গানটি ১৬ ডিসেম্বর টাইম মিউজিক টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ করার কথা রয়েছে।

এর আগে সম্প্রতি প্রকাশ হয়েছে মেধাবী কণ্ঠশিল্পীর রবীন্দ্রসঙ্গীতের প্রথম একক অ্যালবাম ‌‌‘গোপন রহি গভীর প্রানে’। ১০টি গান দিয়ে সাজানো অ্যালবামটি বাজারে এনেছে টাইম মিউজিক।

সুমির জন্ম বরিশাল শহরে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সুমি ছোট। পড়া-শুনা করেছেন মঠবাড়িয়া সরকারি কলেজ এরপর ঢাকার সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে বি-মিউজ পাশ করে আইসিসিআর-এ বৃত্তি নিয়ে রবীন্দ্র ভারতী থেকে অনার্স শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শেনীতে এম-মিউজ সম্পন্ন করেন। বর্তমানে সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তার সঙ্গীতে হাতেখড়ি আদরের ফুপু শিরিন আক্তারের কাছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

বিজয় দিবসে প্রকাশ হচ্ছে সুমির দেশের গান

প্রকাশিত : ০৬:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯