১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

স্ত্রীকে পেঁয়াজের দুল উপহার দিলেন অক্ষয়

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৪৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
  • 126

বাংলাদেশে পেঁয়াজের সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ট্রল হয়েছে। এই সংকট ভারতেও দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সেখানেও চলছে নানা রসিকতা। এবার বলিউড অভিনেতা অক্ষয় কুমার পেঁয়াজের কানের দুল উপহার দিলেন স্ত্রী টুইঙ্কেল খান্নাকে।

টুইঙ্কল খান্না তার ইনস্টাগ্রামে কানের দুলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘আমার পার্টনার (অক্ষয় কুমার) কপিল শর্মার শো থেকে ফিরে আমাকে বলল, ‘কারিনা কাপুরকে এই দুল দেখিয়েছে। আমার মনে হয়, কারিনার খুব একটা ভালো লাগেনি। কিন্তু আমি জানতাম তোমার এটা পছন্দ হবে। তাই এটা তোমার জন্য নিয়ে এসেছি।’ অনেক সময় খুব ছোট জিনিসও হৃদয় ছুঁয়ে যায়।’’

অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান কপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন তাদের পরবর্তী সিনেমা ‘গুড নিউজ’-এর প্রচারে। দীর্ঘ দিন পর এই সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে এই জুটিকে। দিলজিত দোসাঞ্জ ও কিয়ারা আদভানি জুটিকেও এ সিনেমায় দেখা যাবে। রাজ মেহতা পরিচালিত এ সিনেমা আগামী ২৭ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

স্ত্রীকে পেঁয়াজের দুল উপহার দিলেন অক্ষয়

প্রকাশিত : ০৩:৪৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯