গানের যুবরাজ হিসেবে খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। ইতিমধ্যে নায়ক হিসেবে নাম লিখিয়েছেন। ২০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম মুভি ‘গহীনের গান’। এ মুভিতে তার সঙ্গী তমা মির্জা ও তানজিকা। এবার আসিফকে নিয়ে নতুন আরো একটি সিনেমার ঘোষণা দিলেন পরিচালক শামীমুল ইসলাম শামীম।
জানালেন নতুন মুভির খবর। আর এই সিনেমায় আসিফের সঙ্গী হতে যাচ্ছেন আলোচিত নায়িকা পরীমণি। আসিফ ও পরীর সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে শামীম লেখেন, ‘একজন সেরা কণ্ঠে, আরেকজন রূপে। আমার ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত মানুষ দুজন। এবার এক করতে চাই দর্শকদের জন্য। কেমন হয়?’
বিষয়টি নিয়ে শামীম বলেন, ‘কয়েক মাস আগে মিটিং শেষে তুলেছিলাম ছবিটি। সেদিন সবকিছু এক প্রকার চূড়ান্তই হয়ে গিয়েছিল। প্রযোজক পিছু হটায় আর এগোয়নি। বেশ কয়েকটা প্রতিষ্ঠান সিনেমায় বিনিয়োগের আশ্বাস দিয়েছে, তাই নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছি। আসিফ ভাই আর পরীমণির শিডিউল মিললে ফেব্রুয়ারিতেই শুটিং করব।’
এ ব্যাপারে পরীমণি এখনই কিছু বলতে নারাজ। শুধু এটুকু বললেন, ‘শামীম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পরে জানাব।’ এদিকে আসিফ আকবরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।
পরিচালক জানালেন, মুভির গল্প ও শুটিং লোকেশন চূড়ান্ত করেছেন। বলেন, ‘এক অন্ধ মেয়েকে নিয়ে এর গল্প। নিজেই লিখেছি। শুটিং করব দুবাইতে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























