০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‘দখল’ সিনেমার মহরত অনুষ্ঠিত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৪৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
  • 176

জমজমাট আয়োজনে অভিনেতা আমির সিরাজীর ‘দখল’ সিনেমার মহরত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায়, রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা, সিনেমার শিল্পী, কলাকুশলী ও গণমাধ্যমকর্মীরা।

‘দখল’ দিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি হবেন মারুফ আকিব ও তানহা মৌমাছি। দুই প্রজন্মের দুই শিল্পীকে নিয়ে অভিনেতা আমির সিরাজী প্রথমবারের মতো পরিচালনায় আত্মপ্রকাশ করবেন। সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন আমির সিরাজী। প্রযোজনায় আছে তরুণ বাংলা প্রযোজনা প্রতিষ্ঠান।

এ প্রসঙ্গে মারুফ আকিব বলেন, ‘গ্রামের পটভূমি নিয়ে নির্মিত হবে ‘দখল’ সিনেমা। প্রথমবার তানহা আমি জুটি হয়ে কাজ করব। আর এর মাধ্যমে জনপ্রিয় অভিনেতা আমির সিরাজী নির্মাণে আসছেন। তার জন্য শুভ কামনা। আশা করছি আমাদের জুটি পছন্দ করবেন দর্শক।’

লাস্যময়ী তানহা মৌমাছি বলেন, ‘মুভিতে অভিনয় করার মতো সুন্দর একটি চরিত্র পেয়েছি। গল্প আর নির্মাণ ভাবনা পছন্দ হয়েছে বলেই কাজটি করছি। একজন গ্রামের সাধারণ মেয়ের চরিত্রে আমি এতে অভিনয় করব। সবচেয়ে বড় বিষয় হলো, মুভিটি সামাজিক গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে। আশা করছি সবার ভালো লাগবে।’

১৯ ডিসেম্বর থেকে কিশোরগঞ্জ অষ্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে। চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক জানান, গ্রামের পটভূমি নিয়ে নির্মিত হবে ‘দখল’ সিনেমাটি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

‘দখল’ সিনেমার মহরত অনুষ্ঠিত

প্রকাশিত : ১১:৪৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯