০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

‘কামান বেবি’ মিথিলা

ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে খোশ মেজাজেই আছেন মিথিলা। বিয়ের পর দুজনে সুইজারল্যান্ডে উড়াল দেন। সেখানে কয়েক দিন থেকে এবার হানিমুন করতে এখন গ্রিসের পথে এই নবদম্পতি।

এদিকে সুইজারল্যান্ডে থাকা অবস্থায় নিজের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী। সেগুলো এখন ভাইরাল। এর মধ্যে টুইটারে বেশ কয়েকটি ছবি দিয়েছেন মিথিলা।

সেখানে দেখা যায়, তিনি একটি কামানের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। সেটি শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘কামান বেবি’। একইভাবে আরেকটি ছবি তুলেছেন সৃজিত মুখার্জি।

মিথিলা সংবাদমাধ্যমকে বলেন, জেনেভাতেই ছিলাম। বিশ্ববিদ্যালয়ে পিএইচডির রেজিস্ট্রেশন করেছি। বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাস ছিল। এর ফাঁকে যতটুকু সময় পেয়েছি, দুজনে শহরটাকে ঘুরে দেখেছি।

৬ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতায় সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ে হয় মিথিলার। বিয়ের সময় তাদের সঙ্গে মেয়ে আইরা ছিল। কিন্তু সুইজারল্যান্ডে যায়নি সে। জানা গেছে, স্কুল খোলা তাই তাকে নেওয়া হয়নি।

২০০৬ সালের ৩ আগস্ট মিথিলা বিয়ে করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খানকে। এই দম্পতির টানা ১১ বছর সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। তাদের ঘরেই আসে আইরা তাহরিম খান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

‘কামান বেবি’ মিথিলা

প্রকাশিত : ০৫:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯