০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মূল নায়িকা হয়ে ফিরছেন শাবনূর!

শাবনূর, শুধু একটি নামই নয়, একটি ইতিহাস। দেশের চলচ্চিত্র অঙ্গনে নিজেকে দাঁড় করিয়েছেন এক অনন্য উচ্চতায়। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় ছবি।

বর্তমানে দেখা নেই শক্তিমান এই পর্দা কন্যার। ফের এই নায়িকাকে আবারো পর্দায় ফিরিয়ে আনছে জাজ মাল্টিমিডিয়া। জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয় ‘কাটাতারের বেড়া’ শিরোনামের চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করবেন ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর।

আর চলচ্চিত্রের গল্পটাও নায়িকার অভিনয়ের উপযোগী বলে জানানো হয়। শুধু তাই নয় এ চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন নায়িকা। যেখানে গ্ল্যামারস লুকে ধরা দিবেন শাবনূর।

এছাড়া, ‘কাটাতারের বেড়া’ চলচ্চিত্রে নায়ক হিসেবে কে থাকছেন এ ব্যপারে বেশ চমক রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ‘কাটাতারের বেড়া’র শুটিং কবে শুরু হবে এ ব্যপারে নিশ্চিত করে বলেনি জাজ মাল্টিমিডিয়া।

প্রসঙ্গত, পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন শাবনূর। সম্প্রতি দেশে এসেছেন এই ঢালিউড কন্যা। সঙ্গে তার একমাত্র সন্তান আইজানও এসেছে। তবে বেশি দিন তিনি দেশে থাকবেন না। অল্প সময়ের জন্য তার এই সফর।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

মূল নায়িকা হয়ে ফিরছেন শাবনূর!

প্রকাশিত : ১২:০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯