০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

রাতে প্রকাশ হচ্ছে রুনা লায়লার ‘আজ এত দিন পর’

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লার সুরে আজ প্রকাশিত হচ্ছে নতুন গান। যার শিলানাম ‘আজ এত দিন পর’। নিজের সুর করা এই গান গেয়েছেন রুনা লায়লা। লেজেন্ডস ফরএভার অ্যালবামের এই গান রবিবার (১৫ ডিসেম্বর) রাত ৮টায় সিটি ব্যাংক এবং প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রথম অবমুক্ত হবে।

‘আজ এত দিন পর’ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘এই গান সুর করেছিলাম লতাজিকে (লতা মঙ্গেশকর) দিয়ে গাওয়াব বলে। তিনি গানটি শুনেছিলেনও। আমি খালি গলায় গেয়ে গানটি তার কাছে পাঠিয়েছিলাম। তার পছন্দ হয়েছিল। আমাকে আশীর্বাদ করেছিলেন তিনি। ইচ্ছা থাকা সত্ত্বেও অসুস্থতার কারণে শেষ পর্যন্ত গানটিতে কণ্ঠ দিতে পারেননি তিনি। গানটি যেহেতু লতাজিকে ভেবে সুর করেছিলাম, তাই সেটা বাদ দিয়েই অ্যালবামের কাজ শেষ করার কথা ভাবছিলাম। পরে গানটি আমাকেই গাইতে হলো।’

রুনা লায়লার নতুন গানের কথা লিখেছেন কবির বকুল, সংগীতায়োজন করেছেন রাজা কাশ্যেফ। লেজেন্ডস ফরএভার অ্যালবামে পাঁচটি গানের অন্য শিল্পীরা হলেন আশা ভোঁসলে, হরিহরণ, আদনান সামি ও রাহাত ফতেহ আলি খান।

গত শুক্রবার আশা ভোঁসলের গাওয়া গানটি অবমুক্ত হয়েছে। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। রুনা লায়লার এ গানের ভিডিওতে মডেল হয়েছেন দোয়েল ম্যাশ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

রাতে প্রকাশ হচ্ছে রুনা লায়লার ‘আজ এত দিন পর’

প্রকাশিত : ০৪:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯