০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

৭ দিনব্যাপী মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব

বিজয় দিবস উপলক্ষে শুরু হয়েছে সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব। রবিবার (১৫ ডিসেম্বর) থেকে এটি শুরু হবে।
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ‘ই-ভ্যালি সেলুলয়েডে ৭১’ শিরোনামের এ আয়োজন করছে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এই উৎসবে সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এগুলো হলো- চাষী নজরুল ইসলামের ‘ওরা ১১ জন’, সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’, আলমগীর কুমকুমের ‘আমার জন্মভূমি’, হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’, নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ ও তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’। এছাড়াও প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, ‘সেই রাতের কথা বলতে এসেছি’, ‘দেশে আগমন’, ‘একজন মুক্তিযোদ্ধা’ ও ‘নট আ পেনি নট আ গান’। প্রদর্শনীতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে দিলদার হোসেনের ‘দহনবেলা’।

উৎসবে মিডিয়া স্পন্সর হিসেবে আছে ডিবিসি নিউজ, রেডিও ধ্বনি ও অর্থকড়চা। কো-স্পন্সর হিসেবে থাকছে এক্সিম ব্যাংক এবং এয়ারলাইনস পার্টনার হিসেবে থাকছে ইউএস বাংলা এয়ারলাইনস।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

৭ দিনব্যাপী মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব

প্রকাশিত : ০৪:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯