০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ব্রেকিং

আম্পান পরিস্থিতি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপার সাইক্লোন ‘আম্পান’ এর কারণে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি সব সময় মনিটরিং করছেন বলে জানিয়েছেন তার প্রেস ইউং। সংবাদমাধ্যমকে

পিরোজপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা নারীর মৃত্যু

পিরোজপুরে কোভিড-১৯ শনাক্ত রোগীর বাড়িতে হোমকোয়ারেন্টাইনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে আজ সোমবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের বালিবাবলা গ্রামে

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনাস্থ চারাবটতলী এলাকায় পুকুরের পানিতে পড়ে মো: ফয়সাল (৪) ও মো: নাহিদ (৪) নামের দুই শিশুর

ঘূর্ণিঝড় আস্ফান মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি চসিকের

বিশ্বময় মহামারি করোনার মধ্যেই বিধ্বংসী রূপ নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। এটি আরো শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনে রূপ নেয়া

তালায় ৯০ ইমাম-মুয়াজ্জিনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

তালায় করোনা পরিস্থতিতে কর্মহীন হয়ে পড়া ৯০ ইমাম-মুয়াজ্জিনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার। সংস্থার নির্বাহী পরিচালকের যাকাত ফান্ড

পুলিশের নারী পিএসআই’কে গলা কেটে হত্যা চেষ্টার প্রেমিক আটক

মাদারীপুরে পুলিশের নারী পিএসআই কে গলা কেটে হত্যা চেষ্টার জাকির ওরফে রনবীর কে সোমবার (১৮ মে) গভীর রাতে রাজধানীর হেমায়েতপুরের

উপকূলে ঝড়-বৃষ্টি শুরু

সুপার সাইক্লোন আম্পান এর প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে শুরু হয়েছে ঝড় ও বৃষ্টি। ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষয়খতি যাতে কম হয়,

আদম্য সুমনের ত্রান বিতরণ

মুন্সীগজ্ঞের মিরকাদিম পৌরসভার ভুবন গাড়া গ্রামের ফারজান সুমন ২০ বছর পূর্বে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন ভুবন গড়া যুব কল্যান কেন্দ্র

গাজীপুরে করোনা চিকিৎসায় দুটি গাড়ি উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুরে করোনা ভাইরাসের ( কোভিড-১৯) রোগীর চিকিৎসায়  চিকিৎসক ও নার্সদের জন্য দু’টি মাইক্রোবাস উপহার দিলেন   যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের

৩ দিন পরেই পজিটিভ রেজাল্ট হয়ে গেল নেগেটিভ

প্রথম দফা পরীক্ষার মাত্র ৩ দিন পরেই দ্বিতীয় দফা পরীক্ষায় কভিট-১৯ পজিটিভ রোগীর রেজাল্ট চলে এলো নেগেটিভ। ঘটনাটি ঘটেছে মাগুরার শ্রীপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের করোনা সন্দেহে দু’দফা নমুনা সংগ্রহের করে তা পরীক্ষার ক্ষেত্রে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পরীক্ষা পদ্ধতি এবং তার মান নিয়েও উঠেছে প্রশ্ন। একাধিক সচেতন ব্যাক্তির প্রশ্ন , আমরা কীভাবে এ ধরনের পরীক্ষার ফলাফলে আস্থা রাখব? কোনটি সঠিক? যশোর না খুলনা? খোঁজ নিয়ে জানা গেছে, গত ১১ মে মাগুরার শ্রীপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৮ নং নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনূর রশিদ মুহিত এবং সাংগঠনিক সম্পাদক ও ৩ নং শ্রীকোল ইউপি চেয়ারম্যান এম.এম. মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম এর নমুনা সংগ্রহ করে যশোর বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষাগারে পাঠনো হয়েছিলো। দু’দিন পরে গত ১৩ মে প্রাপ্ত ফলাফলে তাদের দুু’জনের শরীরে কভিট-১৯ সংক্রমন ধরা পরে। যদিও তাদের শরীরে কোন উপসর্গ ছিলো না। ফলে এর মাত্র ৩ দিন পরেই গত ১৪ মে আবার তাদের নমুনা সংগ্রহ করে খুলনা পাঠানো হয়। কিন্তু গত ১৮ মে প্রাপ্ত ফলাফলে তাদের দু’জনেরই নেগেটিভ আসে। দ্বিতীয় দফার ফলাফল নেগেটিভ আসায় সংশ্লিষ্ট ব্যাক্তিদ্বয়ের পরিবার পরিজন সহ এলাকাবাসী খুশি হলেও এখন আলোচনা চলছে কীভাবে মাত্র ৩ দিনের ব্যাবধানে  পজিটিভ রেজাল্ট নেগেটিভ হয়ে গেল? শ্রীপুর  উপজেলা সদরের সাবেক জাতিসংঘ কর্মকর্তা এ.এস.এম সাইফুজ্জামান বলেন, করোনা হয়েছে, এ কথা শোনার সাথে সাথেই স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট ব্যাক্তি সহ পরিবারের সকলে এক ধরনের দুশ্চিন্তা ও টেনশনে ভুগে থাকেন। কিন্তু ৩ দিনের ব্যাবধানে ফলাফল উল্টে গেল-তাহলে ঐ কয়েকদিন সেই ব্যাক্তি এবং তাদের পরিবারের লোকজন যে মানুষিকভাবে ভেঙে পড়েছিলেন, এর দায় কে নেবে? এ বিষয়ে জানতে চাওয়া হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউ.এইচ.এফ.পি.ও) ডা: রইসুজ্জামান বলেন, আমার অবস্থান থেকে এ বিষযে মন্তব্য করা সমিচীন হবে না। কিন্তু মাত্র তিন দিনের ব্যাবধানে কীভাবে পজিটিভ রোগীর দ্বিতীয়দফা পরীক্ষায় নেগেটিভ আসলো- দৈনিক বিজনেস বাংলাদেশ-এর এমন প্রশ্নের উত্তরে মাগুরার সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা বলেন, প্রথমে পজিটিভ আসলেও দ্বিতীয়বার নেগেটিভ আসতেই পারে। যশোরে পরীক্ষার মান সঠিক আছে কি না?-এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এখন থেকে সব নমুনা যশোর না পাঠিয়ে খুলনা পঠাচ্ছি। তিনি আরো বলেন, মোট তিন দফা নমুনা পরীক্ষার পরে ফলাফল নেগেটিভ আসলেই তখন আমরা তাকে সুস্থ ঘোষনা করব। এ বিষয়ে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এম.মোস্তাসিব বিল্লাহ সংগ্রাম বলেন, আমার আগে থেকেই কোন প্রকার উপসর্গ ছিলো না। কিন্তু যেহেতু জনগনের সেবাই মাঠে কাজ করেছি তাই, নমুনা দিয়েছিলাম। আমি কখনো মনোবল হারায়নি। দূর্বল চিত্তের মানুষ হলে পজেটিভ রেজাল্ট শুনে কেউ হার্ট এটাকে মরাও যেতে পারতো। তিনি সকলকে আতংকগ্রস্ত না হওয়ার জন্য আহবান জানিয়েছেন। এদিকে শরীরে অন্যান্য সমস্যা থাকায় দ্বিতীয় দফার রেজাল্ট নেগেটিভ আসার পূর্ব থেকে শ্রীপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনূর রশিদ মুহিত বর্তমানে ঢাকার রিজেন্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। সার্বিক বিষয়ে যশোর বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ও করোনা পরীক্ষা ল্যাবের সহযোগী পরিচালক অধ্যাপক ইকবাল কবির জাহিদ মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, নমুনা সংগ্রহের ২৪ ঘন্টার মধ্যে পরীক্ষা করা না হলে ভাইরাসের আর এন এ নষ্ট হয়। সে ক্ষেত্রে রেজাল্ট নেগেটিভ আসতে পারে। আমার জানামতে খুলনাতে নমুনা হাতে পাবার ২/৩ দিন পরেও পরীক্ষা করা হচ্ছে। আর একটি<span style=”font-size: বিজনেস বাংলাদেশ/ইমরান