০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচং ইউনিয়নে দোয়াত কলম প্রতীকের আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লা বুড়িচং উপজেলায় ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন।সোমবার প্রতীক বরাদ্দের পর বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বুড়িচং সরকারি মডেল
যুবলীগের পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ৭
রংপুরে যুবলীগের নেতা ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল নগরীর বিভিন্ন এলাকায়। সোমবার(১৩মে)দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।গ্রেফতার ব্যক্তিরা হলেন-মহানগরীর কেরানীপাড়া স্টাফ কোয়ার্টারের আফসার আলীর ছেলে আরিফ হোসেন (৩৩)গণেশপুরের আব্দুস সালামের ছেলে ওয়াদুদ আলী রহিম (৩৩), গুড়াতিপাড়ার সাইফুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪০), দেওডোবার দিলদার হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৭)মুন্সিপাড়ার ফজলুল হকের ছেলে নাইমুল হক নাইম (৩২), রাধাবল্লভের আবু বকর সিদ্দিকের ছেলে জুবায়ের আলম (৩০) ও মুন্সিপাড়ার তরিকুল ইসলামের ছেলে সোহানুর রহমান সোহান (৩০)। মামলা সূত্রে জানা যায়,নগরীর আশরতপুর এলাকায় সাড়ে ৮ শতক জমিতে বহুতল ভবন নির্মাণ করছেন পীরগঞ্জ খালাশপীরের আফজাল হোসেনের ছেলে হাফিজ আল আসাদ।গত ১১ মে বিকেলে অভিযুক্তরা নিজেদের সাংবাদিক ও যুবলীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে নির্মাণ শ্রমিকদের মারপিটসহ জমির মালিকের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেওয়াসহ নির্মাণ সামগ্রী তুলে নিয়ে যাবে বলে হুমকি দেয়। খবর পেয়ে ভুক্তভোগী হাফিজ আল আসাদ তাজহাট থানা পুলিশকে অবগত করলে মেট্রোপলিটন কোতয়ালি থানা, পরশুরাম থানার সহযোগিতায় রোববার রাতে নগরীর বুড়িরহাট এলাকা থেকে অভিযুক্ত ৭ জনকে আটক করে তাজহাট থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী হাফিজ আল আসাদ আটক ৭ জনের বিরুদ্ধে তাজহাট থানায় মামলা দায়ের করেছেন। রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন,গ্রেফতার ব্যক্তিরা কেউ জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়।তবে গ্রেফতার আরিফ হোসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলে জানাগেছে।ওই তথ্য মিথ্যা তারা যে যুবলীগের পরিচয় দিয়েছে।
কুতুবদিয়ায় ভিড়ল এমভি আবদুল্লাহ
সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়ার ঠিক এক মাসের মাথায় চট্টগ্রাম বন্দরের বহিনোঙর কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ। সোমবার
আনারস প্রতীক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান
পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক পেয়েছেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে
গাজীপুরে ফলাফলের শীর্ষে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ
গাজীপুর জেলায় ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ সবার শীর্ষে। জেলায় সেরা দশ প্রতিষ্ঠানের মধ্যে চার
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে) সকাল ১১টার সময়ে শেরপুর জেলা প্রশাসকের
‘কেএনএফের কার্যক্রম যতদিন থাকবে যৌথ বাহিনীর অভিযান ততদিন চলবে’
‘স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কেএনএফ সন্ত্রাসীরা ব্যাংক ডাকাতির মতো কার্যকলাপ করে কেউ পার পাবে না। সাধারণ বম জনগোষ্ঠীরাও কেএনএফ’র সন্ত্রাসী
হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু, যা জানাল তদন্ত দল
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গঠিত স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত
মেধাবী শিক্ষার্থীদের জাতি গঠনে ভূমিকা রাখতে হবে- এমপি বাহার
কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
টাঙ্গাইলে জমজ দুইবোন পেলো জিপিএ ৫
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষা দেয়া অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্না নামের জমজ দুইবোন জিপিএ ৫ পেয়েছে। অর্পিতা ও অর্না



















