০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

যুবলীগের পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ৭

রংপুরে যুবলীগের নেতা ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল নগরীর বিভিন্ন এলাকায়।

সোমবার(১৩মে)দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।গ্রেফতার ব্যক্তিরা হলেন-মহানগরীর কেরানীপাড়া স্টাফ কোয়ার্টারের আফসার আলীর ছেলে আরিফ হোসেন (৩৩)গণেশপুরের আব্দুস সালামের ছেলে ওয়াদুদ আলী রহিম (৩৩), গুড়াতিপাড়ার সাইফুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪০), দেওডোবার দিলদার হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৭)মুন্সিপাড়ার ফজলুল হকের ছেলে নাইমুল হক নাইম (৩২), রাধাবল্লভের আবু বকর সিদ্দিকের ছেলে জুবায়ের আলম (৩০) ও মুন্সিপাড়ার তরিকুল ইসলামের ছেলে সোহানুর রহমান সোহান (৩০)।

মামলা সূত্রে জানা যায়,নগরীর আশরতপুর এলাকায় সাড়ে ৮ শতক জমিতে বহুতল ভবন নির্মাণ করছেন পীরগঞ্জ খালাশপীরের আফজাল হোসেনের ছেলে হাফিজ আল আসাদ।গত ১১ মে বিকেলে অভিযুক্তরা নিজেদের সাংবাদিক ও যুবলীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে নির্মাণ শ্রমিকদের মারপিটসহ জমির মালিকের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেওয়াসহ নির্মাণ সামগ্রী তুলে নিয়ে যাবে বলে হুমকি দেয়। খবর পেয়ে ভুক্তভোগী হাফিজ আল আসাদ তাজহাট থানা পুলিশকে অবগত করলে মেট্রোপলিটন কোতয়ালি থানা, পরশুরাম থানার সহযোগিতায় রোববার রাতে নগরীর বুড়িরহাট এলাকা থেকে অভিযুক্ত ৭ জনকে আটক করে তাজহাট থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী হাফিজ আল আসাদ আটক ৭ জনের বিরুদ্ধে তাজহাট থানায় মামলা দায়ের করেছেন।

রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন,গ্রেফতার ব্যক্তিরা কেউ জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়।তবে গ্রেফতার আরিফ হোসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলে জানাগেছে।ওই তথ্য মিথ্যা তারা যে যুবলীগের পরিচয় দিয়েছে।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযুক্তরা নিজেদেরকে সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

যুবলীগের পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ৭

প্রকাশিত : ০৯:২১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪