০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

উ. কোরিয়া-আমেরিকা যুদ্ধের আশঙ্কা বাড়ছে

আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর কোরিয়া অনেকটা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছে, তারা ক্রিসমাস ডে-তে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আমেরিকাকে সারপ্রাইজ দিতে পারে।

অন্যদিকে আমেরিকা বলেছে, এর জবাব দেয়ার জন্য তারা পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে। পিয়ংইয়ং বলেছে, যদি আমেরিকা শান্তি আলোচনার টেবিলে না আসে তাহলে তারা ওয়াশিংটনের চাপের কাছে আত্মসমর্পণ করবে না এবং এ নিয়ে তাদের হারানোর কিছু নেই। জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, মার্কিন সেনারা আজ রাতেই যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। আমি আশা করি যে, আমরা আাবার কূটনৈতিক পথে আলোচনা শুরু করতে পারব।

এ সময় মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত মজবুত; এই জোট তাদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। কোরিয়া হচ্ছে এমন একটি এলাকা যেখানে মার্কিন সেনারা সবসময় উচ্চতর প্রস্তুতি বজায় রেখে চলে।

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :
জনপ্রিয়

উ. কোরিয়া-আমেরিকা যুদ্ধের আশঙ্কা বাড়ছে

প্রকাশিত : ০৯:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯