০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

দু’দিনে ৩০০ শরণার্থী উদ্ধার স্পেনে

স্পেনের উপকূল থেকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রায় একশ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এর আগে আরও প্রায় দুইশো শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দু’দিনে ৩০০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূল কোস্টা ব্লেনকা থেকেই অর্ধেকের বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে বৃহস্পতিবার ভোরের আগে উদ্ধার করা হয়েছে। ওই দলটিতে আট ব্যক্তি, এক নারী ও এক শিশু ছিল।

এরপরে সকালে তোরেভিয়েজা এলাকার কাছ থেকে একটি নৌকা থেকে ১৬ ব্যক্তিকে উদ্ধার করা হয়। এছাড়া বেনিডোর্ম উপকূল থেকে ৪৫ কিলোমিটার দূরের একটি উপকূল থেকে আরও ১২ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

অপরদিকে স্পেনের দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এক মুখপাত্র জানিয়েছেন, পান্তা জান্দিয়া উপকূল থেকে আরও ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া শরণার্থীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।স্পেন এবং মরক্কো উপকূল থেকে ক্রিসমাসের দিন আরও প্রায় দু’শো জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে জাফারিন দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১২০ জনকে উদ্ধার করা হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থী বিষয় সংস্থা গত ২০ ডিসেম্বর এক বিবৃতিতে জানিয়েছে, ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দিতে গিয়ে চলতি বছর নারী ও শিশুসহ কমপক্ষে এক হাজার ২৫০ শরণার্থী নিহত হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দু’দিনে ৩০০ শরণার্থী উদ্ধার স্পেনে

প্রকাশিত : ০৩:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯