প্রায় ১৪৫ দিন পর কার্গিলে মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়েছে। গত আগস্টে ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মিরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়। এরপর দীর্ঘদিন ধরেই জম্মু-কাশ্মীর ও লাদাখে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল।
শুক্রবার (২৭ ডিসেম্বর ) সকাল থেকেই থেকেই কেন্দ্রশাসিত লাদাখের কার্গিলে মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়েছে। তবে কাশ্মীর উপত্যকায় এখনও ইন্টারনেট সেবা বন্ধ আছে। এর আগে নিরাপত্তাজনিত কারণে সেখানকার ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছিল প্রশাসন। তবে এখন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানানো হয়েছে।
গত ৫ আগষ্ট জম্মু-কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল উপত্যকা। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বেশ কয়েক মাস ধরে উপত্যকায় কোন ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি। সে কারণেই পুণরায় ইন্টারনেট পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























