১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জেমসের গানের অনুপ্রেরণায় রিজুর ‘দিদিমণি’

‘এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি/ও লাল টুকটুক সেলাই দিদিমণি’ এদেশের গার্মেন্টসে কাজ করা লাখো নারীকে উৎসর্গ করে জেমস গেয়েছিলেন ‘দিদিমণি’ শিরোনামের গানটি। সে গানে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র বানাতে যাচ্ছেন ‘বাপজানের বায়োস্কোপ’ খ্যাত নির্মাতা রিয়াজুল রিজু।

বিশ্বস্ত সূত্র জানায়, ফেব্রুয়ারী’র শুরুতেই ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় লেডী অ্যাকশন ধাঁচের এই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এ বিষয়ে নির্মাতা রিয়াজুল রিজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাপজানের বায়োস্কোপ বানানোর পর সঠিক টাইমিং এবং ব্যাটে বলে না মেলায় দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত ছিলাম।

মাঝে প্রেমের কবিতা ও কাঙাল বানানোর ইচ্ছা থাকলেও বিভিন্ন জটিলতায় তা আর হয়ে উঠেনি। তবে এবার আমার শুভাকাঙ্খিদের আশ্বস্ত করছি লেডী এ্যাকশন ধাঁচের ‘দিদিমণি’ চলচ্চিত্রটি দ্রুত শেষ করে দর্শকদের উপহার দিতে পারব।

তিনি আরো বলেন, আমি বাংলাদেশের হাতে গোনা দুই-চারজন সুপারস্টারের ভেতর অন্যতম জেমসের একজন অন্ধ ভক্ত। আমার এই চলচ্চিত্রটির নাম পছন্দ করার ক্ষেত্রে জেমসের গাওয়া গানটি আমাকে বেশ অনুপ্রেরণা যুগিয়েছে।

প্রধান নারী চরিত্রসহ অন্যান্য চরিত্র-কলাকুশলীতে বেশ চমক রয়েছে জানিয়ে রিজু বলেন, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সকলকে জানানো হবে। উপমহাদেশের সর্বকনিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা রিয়াজুল রিজ ‘র চিত্রনাট্য ও পরিচালনায় ‘দিদিমণি’ চলচ্চিত্রটির কাহিনি ও সংলাপ লিখেছেন অনিক বিশ্বাস।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘বাপজানের বায়োস্কোপ’ ছবিটি নির্মাণ করেন রিয়াজুল রিজু। চলচ্চিত্রটি সে বছর ‘সেরা চলচ্চিত্র’, ‘সেরা চলচ্চিত্র পরিচালক’সহ আটটি বিভাগে নয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। এছাড়াও তিনি বেশ কিছু নাটক ও টেলিভিশন প্রোগ্রাম নির্মাণ করেছেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

জেমসের গানের অনুপ্রেরণায় রিজুর ‘দিদিমণি’

প্রকাশিত : ০২:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০