০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

রণকের ‘আকবর’-এর সঙ্গী ববি

চলচ্চিত্রে উঠে আসছে রাজধানীর গ্যাং কালচার। এ শহরে আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃদপিণ্ডটাকে বুক পকেটে পুরে রাখে একজনই! তিনি হলেন ‘আকবর’! গল্প লিখেছেন রণক ইকরাম।

সৈকত নাসির পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক ইমন। এমনটা আগেই ঘোষণা দেয়া হয়েছে। এবার জানা গেল, ইমনের ‘আকবর’ ছবির নায়িকা হতে যাচ্ছেন চিত্রনায়িকা ববি।

‘আকবর’-এ ইমনের পর ববির চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি জানান সৈকত নাসির। তিনি বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে ববি যুক্ত হয়েছেন আকবর-এ।

সৈকত নাসির বলেন, ‘আকবর’-এর গল্পের জন্য গ্লামারস একজন নায়িকার প্রয়োজন ছিল, যেটা স্ক্রিনে ববির মধ্যে দেখেছি। সেজন্য তাকে নায়িকা হিসেবে নিয়েছি। ববি ঠিকভাবে কাজটি করলে ব্লাস্ট কিছু হবে!

‘আকবর’ ছবির মাধ্যমে ইমন-ববি প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন। ইমন বললেন, ছবির গল্পে ম্যাজিক রয়েছে!

এদিকে নায়িকা ববি বলেন, সৈকত নাসির নির্ভরযোগ্য একজন নির্মাতা। তিনি সময় বুঝে কাজ করতে জানেন। ইমনের সাথে এ ছবির মাধ্যমে প্রথম কাজ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আমি ‘আকবর’ নিয়ে এক্সাইটেড।

সিনেহল মাল্টিমিডিয়ার প্রথম প্রযোজিত ছবি ‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ এর গল্প রণক ইকরামের, চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবুর এবং সংলাপ আসাদ জামানের।

পরিচালক সৈকত নাসির জানান, ১৫ জানুয়ারি গানের মাধ্যমে ‘আকবর’ ছবির শুটিং হবে। এরপর ২৫ জানুয়ারি থেকে টানা শুটিংয়ে শেষ হবে পুরো ছবির কাজ। এ বছরই আকবর মুক্তির ইচ্ছে রয়েছে।

সৈকত নাসির বলেন, ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার বিষয় চরিত্রকে কাল্পনিকভাবে সেলুলয়েডে বন্দি করতে যাচ্ছি। সিনেমার সবচেয়ে বড় শক্তি হবে গল্প। ঢাকার উত্থান দেখাবো এ ছবিতে। থাকবে শহরের অন্তরালের কিছু গল্প।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

রণকের ‘আকবর’-এর সঙ্গী ববি

প্রকাশিত : ০৫:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০