১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হঠাৎ বিরতি কেন ভাবনার

১৩ জানুয়ারি শুরু হচ্ছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার পরীক্ষা। যে কারণে নতুন বছরে এখনো শুটিং শুরু করেননি। ভাবনা বলেন, নতুন বছর শুরু হচ্ছে পরীক্ষা দিয়ে। পড়াশোনাতে মনোযোগ দিয়েছি। গেল বছর লন্ডন স্কুল অব কমার্সে ভর্তি হয়েছি। শুটিং থেকে দুই সপ্তাহ বিরতিতে থাকব। কারণ ১৩ জানুয়ারি শুরু হচ্ছে আমার পরীক্ষা। তাই পড়াশোনা নিয়েই ব্যস্ত আছি।

এ বছরের শুরুতেই ফাইনাল পরীক্ষা। ভালো রেজাল্ট করতে হবে। পরীক্ষা শেষ হলেই শুটিংয়ে ফিরবেন। ভাবনার গেল বছর শেষ হলো একটি ওভিসিরি মধ্য দিয়ে। ৩০ ডিসেম্বর তিনি মুঠোফোন প্রতিষ্ঠান হুয়াওয়ের একটি ওভিসিতে কাজ করেন।

আগামীকাল ৫ জানুয়ারি থেকে নাগরিক টিভিতে প্রচারে আসছে ভাবনা অভিনীত ‘গোল্লাছুট’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এটিতে তাকে দেখা যাবে একটি কলোনির মেয়ের চরিত্রে। যে বিভিন্ন বাসায় গিয়ে গান শেখায়। ধারাবাহিকটি নির্মাণ করেছেন মাতিয়া বানু শুকু। নতুন বছরে অনিমেষ আইচের ‘বোকাভূত’ শিরোনামের একটি ধারাবাহিকেও থাকবেন এ অভিনেত্রী। ভাবনা বলেন, এটির শুটিং শুরু করব কিছুদিন পর। তার আগে এ নাটকের রিহার্সেল করতে হবে।যদিও আজকাল এমনটা দেখা যায় না। বর্তমানে অনেক সময় শুটিং স্পটে গেলে কেউ কেউ স্ক্রিপ্ট দেয়। সেখানে এ নাটকের রিহার্সেল সত্যি আমার জন্য অন্যরকম ব্যাপার। অনিমেষ আইচের এ বিষয়টি আমার খুব ভালো লাগে। যেকোনো কাজ শুরু করার আগে রিহার্সেল করিয়ে নেন।

এদিকে বিভিন্ন চ্যানেলে ভাবনা অভিনীত তিনটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। ধারাবাহিকগুলো হলো- নজরুল ইসলাম রাজুর ‘ঘুমন্ত শহরে’, এসএ হক অলিকের ‘জায়গীর মাস্টার’ ও অনিমেষ আইচের ‘জোসনাময়ী’। লেখালেখি নিয়েও ‘ভয়ংকর সুন্দর’খ্যাত এ অভিনেত্রী ব্যস্ত সময় পার করছেন। আগামী বইমেলায় আসবে তার নতুন উপন্যাস। গেল বছর তিনি প্রকাশ করেন ‘তারা’ উপন্যাসটি। ভাবনার লেখা প্রথম উপন্যাস ‘গুলনেহার’।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

হঠাৎ বিরতি কেন ভাবনার

প্রকাশিত : ০৫:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০