০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

গ্রেফতার হলেন মোশাররফ করিম!

বিভিন্ন নাটক এবং মেগা-ধারাবাহিকে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন মোশাররফ করিম। ধীর ধীরে পর্দায় তার ব্যতিক্রমী ও শক্তিশালী অভিনয় দর্শকমহলে এতটাই সাড়া ফেলে যে তাকে টেলিভিশন নাটকের মুকুটবিহীন সম্রাট হিসেবে আখ্যায়িত হয়েছেন। এবার এ অভিনেতা গ্রেফতার হলেন!

এমন খবর শোনার পর হয়তো ভক্তরা নড়েচড়ে বসেছেন। অনেকের মনে প্রিয় অভিনেতা কি অপরাধে গ্রেফতার হলেন জানার আগ্রহ জন্মিয়েছে। তবে ভক্তদের এমন চিন্তার কোনো কারণ নেই। কারণ এ অভিনেতা বাস্তবে গ্রেফতার হননি। একটি নাটকের দৃশ্যে এমন ঘটনা দেখা যাবে।

নাটকটিতে দেখা যাবে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার হাতে মোশাররফ করিম গ্রেফতার হয়েছেন। বছরের শুরুটা তারা দু’জনই ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’ নাটকের মধ্য দিয়ে শুরু করেছেন। এ নাটকেই দৃশ্যতেই ঘটনাটি পর্দায় দেখা যাবে।

সম্প্রতি উত্তরায় নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’ নির্মাণ করছেন পরিচালক মুরসালিন শুভ। আর এর চিত্রনাট্য লিখেছেন মুহম্মদ আবু রজীন।

নাটকটির প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, তিশা আর আমি একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছি। এবারের নাটকের গল্পটি একটু ভিন্ন। বেশ ভালো লাগার মতো বলেই এতে অভিনয় করলাম। দারুণ একটি কাজ হয়েছে বছরের প্রথমে। আশা করি, নাটকের গল্পটি দর্শকদেরও ভালো লাগবে।

নির্মাতা মুরসালিন শুভ জানান, ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’ নাটকটি আসছে ভালোবাসা দিবসে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

গ্রেফতার হলেন মোশাররফ করিম!

প্রকাশিত : ০৯:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০