নতুন বছরের শুরুতেই বাগদান সারলেন ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদ। কনে ফাতেমা তুজ জোহরা বর্তমানে বিইউপিতে শেষ বর্ষে অধ্যয়নরত। অন্যদিকে সৌমিক বর্তমানে ‘এডিএ’তে ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন।
গতকাল শনিবার রাজধানীর চারুকলার পাশের এক খোলা মাঠে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়। প্রায় দেড় বছরের জানাশোনা ও প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতেই এ আয়োজন সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্যসহ সেখানে আরও উপস্থিত ছিলেন সৌভিক আহমেদ, সালমান মুক্তাদির, তামিম মৃধা প্রমুখ।
সৌমিক আহমেদ বলেন, ফাতেমার সঙ্গে পরিচয় দেড় বছরের। দুজন দুজনকে বেশ পছন্দ করি। এরপর পরিবারের মাধ্যমে আমাদের চার হাত করা হয়। সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাই।
বাগদান সারলেও চলতি বছরের ডিসেম্বরে বিয়ে হবে বলে জানান সৌমিক। তিনি বলেন, সে এখন শেষ বর্ষে পড়ছে। এ বছরই তার পড়াশোনা শেষ হবে। তাই বিয়ে ও আনুষ্ঠানিকতটা ডিসেম্বরেই করবো।
প্রসঙ্গত, ইউটিউবার হিসেবে পরিচিতি পেলেও সৌমিককে দেখা গিয়েছে নাটকও বিজ্ঞাপনে। চাকুরীতে জয়েন করার পর অভিনয়টা কমিয়ে দেন তিনি। তবে ‘গান ফ্রেন্ডস’ এর ভিডিওতে প্রায়ই হাজির হন এ অভিনেতা।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























