০১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

আ.লীগের উপদেষ্টা পরিষদে নতুন আরো তিনজন

আওয়ামী লীগের নতুন উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আরো তিনজনকে মনোনয়ন দেয়া হয়েছে। এই তিনজন হচ্ছেন আলহাজ্ব একেএম রহমত উল্লাহ এমপি, হাজী আবুল হাসনাত ও মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগ-এর গঠনতন্ত্রের ২৬(ক) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনা এমপি গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশ আওয়ামী লীগ-এর ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর উপদেষ্টা পরিষদের শূণ্য পদে আরও ৩জনকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।’

গত ২১ ডিসেম্বর দলের একুশতম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে নতুন উপদেষ্টা পরিষদ ঘোষনা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ৫১ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে বেশ কয়েকটি পদ শূন্য ছিলো।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ !

আ.লীগের উপদেষ্টা পরিষদে নতুন আরো তিনজন

প্রকাশিত : ১১:৫৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০