১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ফের রকেট হামলা

ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আবারো রকেট হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় বুধবার মধ্যরাতে দুটি কাতিউশা রকেট গ্রিন জোনের অভ্যন্তরে আছড়ে পড়ে। তবে হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে তাও এখনো জানা যায়নি। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

মঙ্গলবার রাতে ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে তেহরানের ব্যালিস্টিক মিসাইল হামলার প্রায় ২৪ ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটলো। সেদিনের হামলায় ৮০ জন মার্কিন সেনা মারা গেছে বলে ইরান দাবি করলেও আমেরিকা এই দাবি নাকচ করে দিয়েছে। বুধবার এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো সেনা সদস্যও মারা যাননি।

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এই হামলা চালায়। বাগদাদ ও ইরাক জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের এই হামলার পেছনে ইরাকের হাশেদ গ্রুপের ইন্ধন আছে বলে মনে করে যুক্তরাষ্ট্র।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সাবেক এমপি রমেশ চন্দ্র সেন মারা গেছেন

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ফের রকেট হামলা

প্রকাশিত : ১১:৫১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০