১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

কিমের জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার উপদেষ্টা চুং ইউই ইয়ং জানান, চলতি সপ্তাহে তিনি ওয়াশিংটনে প্রেসিডেন্টে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এসময় মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার নেতা কিমের জন্য তার মাধ্যমে একটি বার্তা পাঠান। বৃহস্পতিবার ওই বার্তাটি কিমের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা চুং।

পরে সিউলে ফিরে গিয়ে উপদেষ্টা চুং জানান, ‘যেদিন আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করি সেদিন ছিলো কিম জং উনের জন্মদিন। কিমের জন্মদিনের কথাটি ট্রাম্পের মনে ছিলো। তিনি তখন পিয়ংইয়ংয়ের কাছে পৌঁছে দেয়ার জন্য আমাকে ওই বার্তাটি দেন।’

বুধবার ছিলো কিমের জন্মদিন। যদিও উত্তর কোরিয়া তার জন্মদিনের নির্দিষ্ট কোনো তারিখ ফাঁস করেনি। তবে মার্কিন সরকারের দেয়া তথ্যমতে ১৯৮৪ সালের ৮ জানুয়ারি কিম জন্মগ্রহণ করেন। সেই হিসাব অনুযায়ী চলতি বছর কিমের ৩৬তম জন্মদিন পালিত হয়।

তবে ট্রাম্পের পাঠানো ওই বার্তায় কি লেখা ছিলো তা জানাননি চুং। তবে ধারণা করা হচ্ছে এটাতে ট্রাম্প ‘শুভ জন্মদিন কিম’ জাতীয় কিছু লিখেছিলেন। তবে নতুন কোনো বাক্যে ‘প্রিয় বন্ধু’কিমকে শুভেচ্ছা জানানোটাও ট্রাম্পের জন্য অস্বাভাবিক কিছু নয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সাবেক এমপি রমেশ চন্দ্র সেন মারা গেছেন

কিমের জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা

প্রকাশিত : ০৪:০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০