১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

মোদীর সফরকে কেন্দ্র করে কলকাতা জুড়ে নজিরবিহীন বিক্ষোভ

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তীব্র বিক্ষোভের মধ্যেই শনিবার কলকাতা সফরে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিক্ষোভের কারণে বিমানবন্দরে নামার পর অতিরিক্ত পুলিশি প্রহরায় নরেন্দ্র মোদীকে রাজভবনে যেতে হয়। এনডিটিভি

চলমান বিক্ষোভের কারণে বিমানবন্দর থেকে সড়কপথে মোদীকে নিয়ে যাওয়ার পরিকল্পনা গতকালই বাতিল করা হয়।বিকাল ৪টায় মোদীর বিমান যখন অবতরণ করে, বিমাবন্দরের বাইরে তখন ব্যাপক বিক্ষোভ। বিমানবন্দরের বাইরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করেন বাম-কংগ্রেসের কর্মী সমর্থকরা। রেসকোর্স থেকে রাজভবনে যাওয়ার পথটি আগেই ফাঁকা করে রেখেছিলো পুলিশ। বিক্ষোভকারীরা যাতে কোনোভাবেই মোদীর গাড়িবহরের কাছাকাছি পৌঁছতে না পারে, সেজন্য সারা পথ জুড়েই ব্যাপক পুলিশ মোতায়েন ছিলো।

এছাড়াও শনিবার সকাল থেকেই ‘গো ব্যাক মোদী’ স্লোগানে অবরুদ্ধ ছিলো ধর্মতলা, গোলপার্ক ও যাদবপুর। নন্দনচত্বর থেকে রাজভবন অভিমুখী মিছিল করেছে বিক্ষোভকারীরা। রাজভবনের উত্তর গেটে মোদীর কুশপুত্তলিকা পোড়ানোয় কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সাবেক এমপি রমেশ চন্দ্র সেন মারা গেছেন

মোদীর সফরকে কেন্দ্র করে কলকাতা জুড়ে নজিরবিহীন বিক্ষোভ

প্রকাশিত : ০৯:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০