০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রিন্স হ্যারির সঙ্গে সাক্ষাৎ করবেন রানী এলিজাবেথ

হ্যারি ও মেগানের রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব ছাড়ার পর সৃষ্ট সংকট নিরসনে প্রিন্স হ্যারির সঙ্গে সাক্ষাৎ করবেন রানী এলিজাবেথ। সাক্ষাতের সময় হ্যারির বাবা প্রিন্স চার্লস ও প্রিন্স উইলিয়াম রানীর সঙ্গে থাকবেন বলে জানা গেছে।

সোমবার ইংল্যান্ডের নরফক কাউন্টিতে রানীর সার্ডিংহাম প্রাসাদে তারা দেখা করবেন বলে জানা গেছে। এছাড়া ফোনের মাধ্যমে কানাডা থেকে তাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন মেগান।

গত বুধবার রাজকীয় দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস মেগান মার্কেল। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাজকীয় দায়িত্ব ছেড়ে উত্তর আমেরিকায় বেশি সময় কাটানোর কথা জানান হ্যারি-মেগান দম্পতি। ঘোষণা দেয়ার পরেই কানাডায় ছেলে আর্চির কাছে চলে যান মেগান।

জানা গেছে, দায়িত্ব ছাড়ার পূর্বে রানী এলিজাবেথ অথবা প্রিন্স চার্লস কারো সঙ্গেই আলোচনা করেনি এই রাজ দম্পতি। তারা ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ও নিজস্ব ওয়েবসাইটে রাজ দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন।

হ্যারি ও মেগান বলেন, নিজেদের জন্য একটি প্রগতিশীল জীবন তৈরি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তারা।

বিজনেস বা্ংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন অনিশ্চয়তায় ভোট হবে কি না,আদৌ জানি না-জিএম কাদের

প্রিন্স হ্যারির সঙ্গে সাক্ষাৎ করবেন রানী এলিজাবেথ

প্রকাশিত : ১২:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০