০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ইরানের ‘হুঁশিয়ারি’ যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে

ভবিষ্যতে অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলালে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইরকে বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেয় দেশটি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে, ব্রিটিশ দূতাবাসের সমস্ত হস্তক্ষেপ এবং উস্কানি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। ইরান সতর্ক করে জানিয়েছে, যুক্তরাজ্যের এমন মনোভাব অব্যাহত থাকলে রাষ্ট্রদূতকে তলব করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না তারা।

গত শনিবার আন্দোলনকারীদের উস্কানি দেয়ার অভিযোগে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইরকে গ্রেফতার করে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ইরানস্থ যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইরকে একটি সেলুন থেকে গ্রেফতার করে পুলিশ।

যুক্তরাজ্যের রাষ্ট্রদূত গ্রেফতারের পর টুইটারে একটি ছবিও প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম ইতেমাদ।

পরবর্তীতে ম্যাকাইরকে কয়েক ঘণ্টা পর অবশ্য ছেড়ে দেয় ইরান। রাষ্ট্রদূতকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। ইরানের এমন আচরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে যুক্তরাজ্য সরকার।

যুক্তরাজ্যের এমন নিন্দার পরই বিবৃতি দেয় ইরান। আরব নিউজ।

বিজনেস বা্ংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন অনিশ্চয়তায় ভোট হবে কি না,আদৌ জানি না-জিএম কাদের

ইরানের ‘হুঁশিয়ারি’ যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে

প্রকাশিত : ১২:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০