০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো’কে সরিয়ে দেয়া হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম যে খবর দিয়েছিল তা নিশ্চিত করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, রি ইয়ং-হো’কে সরিয়ে দেয়া হলেও তার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো নির্ধারণ করা হয়নি। ২৩ জানুয়ারি উত্তর কোরিয়ার নয়া পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হবে বলেও বার্তা সংস্থাটি জানিয়েছে।

রি ইয়ং-হো ২০১৬ সাল থেকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। গত দুই বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার যে তিন দফা প্রদর্শনীমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইয়ং-হো। ট্রাম্প-কিম সাক্ষাতে রি ইয়ং-হো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যদিও এ সাক্ষাৎ থেকে কোনো ফল পাওয়া যায়নি।

শনিবার দক্ষিণ কোরিয়ার এনকে নিউজ প্রথম উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করার খবর জানিয়েছিল।ওই বার্তা সংস্থাটি বলেছিল, দেশটির ‘কমিটি ফর দ্যা পিসফুল রিইউনিফিকেশন’র সাবেক সভাপতি রি সং গোয়ান’কে নয়া পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে। রি সিং গোয়ান ২০১৮ সালের গোড়ার দিকে দুই কোরিয়ার মধ্যকার শীর্ষ সম্মেলনে প্রধান ভূমিকা পালন করেছিলেন।

উত্তর কোরিয়ার রাজনৈতিক নেতৃত্বে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেয়া হলো বলে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে।

রি ইয়ং-হো’কে ২০১৯ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে দেখা যায়নি। এর আগে তিনি ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ওই অধিবেশনে নিয়মিত অংশগ্রহণ করার পাশাপাশি বিভিন্ন নীতি নির্ধারণী বৈঠক অংশগ্রহণ করেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম

প্রকাশিত : ১০:৪৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০