১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনী মাঠে থাকছে না সেনাবাহিনী

???? ?????? ????? ???, ??? ????? ???? ???: ??? ????

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। তিনি বলেন, ‘সেনাবাহিনীকে আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে নামাবে না নির্বাচন কমিশন।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ৫৮তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসির সাংবাদিকদের এ কথা বলেন মো আলমগীর।

তিনি বলেন, ‘এটি জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচন। এখানে সেনাবাহিনীকে কোনো দায়িত্ব দেয়া হয়নি। ইভিএমে যারা কাজ করবে তারা সেনাবাহিনীর ফোর্স না টেকনিক্যাল লোক। যারা ইভিএম এক্সপার্ট শুধুমাত্র তাদের রাখা হবে।’

২০১৫ সালের নির্বাচনে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হলেও এবারের নির্বাচনে এমন কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

ইসি সচিব বলেন, ‘আমাদের বিভাগীয় কমিশনাররা সকল ম্যাজিস্ট্রেটকে দৃশ্যমান করার চেস্টা করছে। তবে কিছু কিছু সময় তদন্ত করতে হলে তাদের গোপনে যেতে হয়। এ জন্যই হয়ত সবার সামনে দৃশ্যমান হচ্ছে না। কিন্তু তারা ঠিকই রিপোর্ট দিচ্ছেন।’

সিইসির সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম, ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের,হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান

নির্বাচনী মাঠে থাকছে না সেনাবাহিনী

প্রকাশিত : ০৮:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০