০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

এবার সোলাইমানির ঘনিষ্ঠ কমান্ডারকে হত্যা

কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই হত্যা করা হলো ইরানের আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার ছিলেন। মোজাদ্দামি সোলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত।

বুধবার ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের দারখোভিন শহরে নিজ বাড়ির সামনে মাথায় গুলি করে তাকে হত্যা করে বন্দুকধারী দুই সন্ত্রাসী। খবর রয়টার্সের।

তবে এ হত্যার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

মোজাদ্দামি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাসিজ ফোর্সের অন্যতম প্রভাবশালী কমান্ডার ছিলেন। আইআরজিসির মোট পাঁচটি ফোর্স রয়েছে। এর মধ্যে বাসিজ ফোর্স একটি। ইরানে যে কোনো আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার করা হতো। এর আগে ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন সোলাইমানি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

এবার সোলাইমানির ঘনিষ্ঠ কমান্ডারকে হত্যা

প্রকাশিত : ১১:১৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০