০৬:২০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

মেয়র প্রার্থীরা যে যেখানে ভোট দেবেন

রাত পোহালেই ঢাকার দুই সিটিতে ভোট। ২১ দিনের বিরামহীন প্রচার-প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষায় প্রার্থী এবং ভোটাররা। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভোট দেবেন ধানমন্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। আর এই সিটি করপোরেশনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ভোট দেবেন দেবেন মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা ভোট দেবেন বলে জানা গেছে। আর জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন লালবাগের আমলিগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯-১০টার মধ্যে ভোট দেবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ইসলাম উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন। আর এই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল ভোট দেবেন গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

এছাড়া আরেক মেয়র পদপ্রার্থী সিপিবির আহাম্মদ সাজেদুল হক রুবেল মিরপুরে আদর্শ স্কুলে বেলা ১১টায় ভোট দেবেন। রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৮-৯টার মধ্যে ভোট দেবেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র পদপ্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

দুই সিটি করপোরেশনে প্রধান প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মিডিয়া উইং সূত্রে জানা গেছে, প্রার্থীরা সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পরে তারা ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথাও বলবেন।

এছাড়া ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন। শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেসং উইংয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অন্যান্য রাজনীতিক ব্যাক্তিদের মধ্যে সিদ্ধেশ্বরীতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের সভাপতি ড. কামাল হোসেন। ফ্রন্টের আরেক শীর্ষ নেতা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ধানমন্ডির কাকলি স্কুল কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এছাড়াও ঐক্যফ্রন্টের নাগরিক ঐক্যের মাহামুদুর রহমান মান্না বনানী বিদ্যানিকেতনে, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

মেয়র প্রার্থীরা যে যেখানে ভোট দেবেন

প্রকাশিত : ০৫:২৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০