০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

‘সুস্থ আছেন কাদের, রিলিজ হতে পারেন কাল ’

ছবি: বিজনেস বাংলাদেশ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুস্থ আছেন। তার রিলিজ আজ অথবা কাল সকালে হতে পারে। তাই অসুস্থ্যতা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওবায়দুল কাদেরকে দেখতে যান আব্দুর রহমান। পরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, আগামীকাল যেহেতু সিটি কর্পোরেশনের নির্বাচন, সেই নির্বাচনের মাঠে থাকার জন্য নেতাকর্মীদের আমার (আব্দুর রহমান) মাধ্যমে অনুরোধ করেছেন ওবায়দুল কাদের। তিনি আমাকে (আব্দুর রহমান) বলেছেন নেতাকর্মীদের বলে দিও আমি ভালো আছি, আমাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। একটু বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাব।

আব্দুর রহমান বলেন, তার পক্ষে থেকে সব নেতাকর্মীদের আমি আহ্বান জানাবো; হাসপাতালে ভিড় না করে মাঠে থাকার জন্য, যেহেতু আগামীকাল সিটি নির্বাচন। আশা করছি, আজ না হলে কাল সকালে রিলিজ হয়ে যাবে।

তিনি আরো বলেন, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তার সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্রাম। তিনি এখন বিশ্রামে আছেন, আর বিশ্রামই হলো দ্রুত সুস্থ হওয়ার একমাত্র উপায়।

এর আগে ওবায়দুল কাদেরকে দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক, এসএম কামাল, মির্জা আজম, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক বিল্পব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুস সবুর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসসহ আত্নীয়স্বজন ও শুভাকাঙ্খিরা।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজ‌নৈ‌তিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মূলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সে অনুযা‌য়ী ওবায়দুল কা‌দের সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজ‌নৈ‌তিক কার্যালয়ে আসেন। প্র‌বেশ করার কিছুক্ষণ প‌রেই তি‌নি অসুস্থ বোধ ক‌রেন। পরে তাকে বঙ্গবন্ধু মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ্যাল‌য়ে ভর্তি করা হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

জাতীয় পর্যায়ে শীর্ষ স্থানে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

‘সুস্থ আছেন কাদের, রিলিজ হতে পারেন কাল ’

প্রকাশিত : ০৬:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০