ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার নাম বাদল মিয়া ওরফে রানা।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসআই সাইদুর রহমান, এসআই শরীফ হায়দার আলী, এএসআই নিরঞ্জন, আনোয়ার হোসেন সংগীয় ফোর্সসহ ঈশ্বরগঞ্জ এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশ জানতে পারে ঈশ্বরগঞ্জ থানার বেহত্তরী এলাকায় এক অস্ত্র ব্যবসায়ী অবৈধ অস্ত্র বিক্রির চেষ্টা করছে। তাৎক্ষণিক পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী বাদল মিয়া ওরফে রানাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রানা বেহত্তরী গ্রামের আঃ রাজ্জাকের ছেলে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















