০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫

ছবি: সংগৃহীত।

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪ শত ৩৮ জন। চীন সরকারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

চীনের স্বাস্থ্য কমিশন জানায়, সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হুবেই প্রদেশ এবং এর আশের পাশের অঞ্চলে ৬৪ জন মারা গেছেন।

এদিকে বিশ্বের অন্যান্য দেশগুলো উহান থেকে দ্রুত তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। চীনের বাইরে বিশ্বের প্রায় ২৪টি দেশ থেকে এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫

প্রকাশিত : ১০:১৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০