০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

ফাইনাল নিশ্চিতের ম্যাচে ফিল্ডিং বেছে নিল যুবারা

প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে ফাইনালে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। আর সেটি হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ফাইনাল নিশ্চিতের ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে লাল সবুজ যুবারা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী।

ক্রিকেটে কোনো বিশ্বকাপেই বাংলাদেশ ফাইনাল খেলতে পারেনি। এর আগে একবার যুব বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। সব বিশ্বকাপ মিলিয়ে ওটাই বাংলাদেশের সেরা সাফল্য হয়ে আছে। ২০১৬ সালে ঘরের মাঠে সেবার মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। আকবর আলীর নেতৃত্বে এবার সেই লক্ষ্য ছাড়িয়ে যাবার পালা।

আজ নিউজিল্যান্ডকে হারাতে পারলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। আর সেটি হলে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস রচিত হবে। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে জয় পাওয়া বাংলাদেশ সেমিতেও ভালো করবে-এমন প্রত্যাশা অনেকেরই। গোটা বাংলাদেশই তাকিয়ে থাকবে যুবাদের দিকে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

ফাইনাল নিশ্চিতের ম্যাচে ফিল্ডিং বেছে নিল যুবারা

প্রকাশিত : ০১:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০