০৪:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

এবার গ্রেফতার হলেন কাশ্মীরের গৃহবন্দি ২ নেতা

গত ৬ মাস ধরে গৃহবন্দি রয়েছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি । আর এই গৃহবন্দিকে বৈধ করার জন্য এবার জনসুরক্ষা আইনে মামলা করে গ্রেফতার করা হল তাদের । মেহবুবা মুফতির মেয়ে টুইটারে এই তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভি’র।

পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জনসুরক্ষা আইনে কোন বিচারপ্রক্রিয়া ছাড়াই দুই বছর পর্যন্ত কাউকে আটক করে রাখা যায় । নাম প্রকাশ না করার শর্তে, এক পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানান, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতির আটকের পরোয়ানায় স্বাক্ষর করবেন এক জেলা প্রশাসক।

এই আইনের মাধ্যমে কোনও বিচারপ্রক্রিয়া ছাড়াই দুই নেতাকে ৩ মাস জেলে থাকতে হতে পারে। গত সেপ্টেম্বরে একই আইনের মামলার গ্রেফতার হন ওমর আবদুল্লার বাবা ফারুক আবদুল্লাহ। তিনিও গত আগস্ট থেকে গৃহবন্দি রয়েছেন।

আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রে শাসিত অঞ্চলে ভাগ করা হয়, তারই পদক্ষেপ হিসেবে, ওমর আবুদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি সহ শতাধিক রাজনীতিবিদকে আটক অথবা গ্রেফতার করা হয় ।

জন সুরক্ষা আইন ভারতের অন্যতম কঠিন একটি আইন। এই আইনের মাধ্যমে কোনও ব্যক্তির আচরণ “প্ররোচনামূলক, উত্তেজক বা সরকারি নির্দেশ অমান্য হতে পারে এমন”, হলে তাকে আটক করার বিধান রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

এবার গ্রেফতার হলেন কাশ্মীরের গৃহবন্দি ২ নেতা

প্রকাশিত : ০২:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০