১২:৪১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

ফরাসি সেনাবাহিনীর অভিযানে ৩০ জঙ্গি নিহত

ছবি- আল জাজিরা

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়দার বিরুদ্ধে চালানো ফরাসি সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার এবং শুক্রবার এই অভিযান চালানো হয় বলে ফ্রান্স সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মালিতে ফ্রান্সের প্রায় সাড়ে ৪ হাজার সেনা মোতায়েন রয়েছে। সেখানে ২০১৪ সাল থেকে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে ফরাসি সেনাবাহিনী।

ফ্রান্স সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গৌরমা অঞ্চলে ফরাসি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে ২০ জঙ্গি নিহত হন। এসময় অনেক যানবাহনের ক্ষয়-ক্ষতি হয় । এছাড়া লিপ্টাকো অঞ্চলে চালানো অভিযানে আরো ১০ জঙ্গি নিহত হয়েছেন।

দুইদিনের এই অভিযানে একটি ড্রোন, দুটি হেলিকপ্টার এবং যুদ্ধবিমান ব্যবহার করা হয় বলে জানিয়েছে ফরাসি সেনাবাহিনী।

গত ডিসেম্বরেও মালিতে ফরাসি সেনাবাহিনীর চালানো জঙ্গি বিরোধী অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

ফরাসি সেনাবাহিনীর অভিযানে ৩০ জঙ্গি নিহত

প্রকাশিত : ১০:২৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০