০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

সহিংসতা দেখলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে : কাদের

বিএনপি সিটি নির্বাচনে হেরে গিয়ে আন্দোলন সংগ্রাম করছে। সরকার তা ধৈর্য্য ধরে দেখছে। শান্তিপূর্ণ কোন সমাবেশ করলে সরকার তাতে বাঁধা দেবে না। তবে কোন ধরনের সহিংসতা দেখলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় এমপি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিজয়ী মেয়র দ্বয়ের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে আন্দোলন করছে তা আসলে কার বিরুদ্ধে? সরকার তো আর খালেদার জিয়ার বিরুদ্ধে মামলা দেয় নি। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার। তাও কোন রাজনৈতিক মামলা নয়, আত্মসাৎ মামলা। আর রায় দিয়েছে আদালত। তার মানে কি বিএনপি আদালতের বিরুদ্ধে আন্দোলন করছে?

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

ইরান নিয়ে ভারত থেকে ছড়ানো হলো গুজব, ইসরায়েল-যুক্তরাষ্ট্রে হুলস্থুল

সহিংসতা দেখলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে : কাদের

প্রকাশিত : ০৭:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০