১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

আসছে জয়ার ‘পেয়ারার সুবাস’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০১:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • 196

গত ৯ ফেব্রুয়ারি জয়া আহসানের ডাবিং দিয়ে শেষ হলো পেয়ারার সুবাসের পোস্ট প্রোডাকশনের প্রাথমিক পর্যায়। এখন বাকি থাকলো আলফা আই প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘পেয়ারার সুবাসের কালার গ্রেডিং, সাউন্ড ও মিউজিকের কাজ।

নানা জটিলতায় দীর্ঘ চার বছর আটকে থাকলেও খুব শীঘ্রই পেয়ারার সুবাস মুক্তি দেবার প্রস্তুতি চলছে বলেও জানান আলফা আই স্বত্বাধিকারি শাহরিয়ার শাকিল।

অন্যদিকে পেয়ারার সুবাস চলচ্চিত্রের পরিচালক নূরুল আলম আতিক জানান ‘বাঙ্গালির বৈবাহিক যৌনজীবনে পুরুষের আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার গল্প পেয়ারার সুবাস। যা প্রায় প্রতিটি বাঙ্গালী নারীর বৈবাহিক যৌনজীবনের অভিজ্ঞতাকে উপস্থাপন করবে’।

ডাবিং শেষে নাম চরিত্রে রূপদানকারী অভিনেত্রী জয়া আহসানও পেয়ারার সুবাস নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন-‘ অবশেষে পেয়ারার সুবাস আলোর মুখ দেখতে যাচ্ছে এইটা একটা সুখবর। আশাকরি চলচ্চিত্রটি নতুন কিছু নিয়ে দর্শকদের মাঝে উপস্থিত হবে’।

সিরাজগঞ্জ ও ঢাকার বিভিন্ন লোকেশনে নির্মিত পেয়ারার সুবাসে অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম সহ অনেকেই।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

জনপ্রিয়

রাজনৈতিক তকমা ও ‘নিয়মের’ বেড়াজালে ব্যাংকার গোলাম মর্তুজার পদোন্নতি: অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে

আসছে জয়ার ‘পেয়ারার সুবাস’

প্রকাশিত : ০১:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০