০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

মামলার সফল নিস্পত্তি আশা করছেন আইজিপি

পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, এ হত্যাকাণ্ডের তদন্ত করছে র‌্যাব। র‌্যাব তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত প্রতিবেদন দাখিল করছে। আমরা আশা করছি যাতে শীঘ্রই এ হত্যাকাণ্ডের সফল নিস্পত্তি হয়। আজ মঙ্গলবার দুপুরে বরগুনার পুলিশ অফিসার্স মেস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় সারা দেশে কিশোর অপরাধ বেড়ে যাওয়া প্রসঙ্গে আইজিপি বলেন, কিশোরদের যে সময়টুকু থাকা উচিৎ পরিবারের সাথে, স্কুলের সাথে, সমাজের সাথে। যে সময় পরিবারের কাছ থেকে কিশোররা তাদের মূল্যবোধ শিখবে। একজন সমাজ বিজ্ঞানীই এ বিষয়ে ভাল বলতে পারবেন ঠিক সেই সময়ে একজন কিশোর কেন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। এ বিষয়ে তারা হয়তো গবেষণাও করছেন। আমরা আমাদের চিরাচরিত যে নিয়ম আছে তার বাইরে গিয়েও জনগণকে সচেতন করতে নানা উদ্যোগ নিচ্ছি, তা মাদকের জন্য হোক আর কিশোর অপরাধের জন্য হোক।

এ ছাড়াও উপকূলীয় জেলা বরগুনায় নৌ থানা স্থাপনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, উপযুক্ত এলাকা দেখে এ বিষয়ে ভেবে চিন্তা করে বরগুনায় নৌ থানা করা হবে।

পুলিশ অফিসার্স মেস উদ্বোধনের পর পুলিশ লাইন্সে পুলিশ সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিদর্শনে যান আইজিপি। এ সময় তার সাথে ছিলেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

মামলার সফল নিস্পত্তি আশা করছেন আইজিপি

প্রকাশিত : ০৪:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০