১২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৬২

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যু হয়েছে আরো ১৪২ জনের। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ফ্রান্সেও একজনের মৃত্যু হয়েছে। এটি চীনের বাইরে চতুর্থ মৃত্যুর ঘটনা। এর আগে ফিলিপাইন, হংকং ও জাপানে তিনজনের প্রাণ গেছে। চীন এবং দেশটির বাইরে ৪ মৃত্যুসহ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট প্রাণ গেছে ১ হাজার ৬৬৯ জনের।

নতুন করে মৃতদের মধ্যে ১৩৯ জনই করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের বলে রোববার (১৬ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত কাউকে আক্রান্ত হিসেবে পাওয়া যায়নি। তবে গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে মোট পাঁচ বাংলাদেশি প্রবাসী করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে দেশটিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৬২

প্রকাশিত : ১০:৫১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০