১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ফের বিয়ের পিঁড়িতে বসল ৬ ভাই-বোন

ফের একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসল ছয় ভাই-বোন। আর তাদের বাসর সাজালো নাতি-নাতনিরা! ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরে এমন ঘটনা ঘটেছে।

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮০ সালে একবার বিয়ে করেছিলেন সুদীপ দাস। ফের শনিবার রাতে বিয়ে করলেন ৬৪ বছরের এই বৃদ্ধ। পাত্রী একই, ৫৩ বছরের অনিমা দাস।

শুধু সুদীপ আর অনিমা দেবীই নয়, একই সঙ্গে মালাবদল হলো সুদীপবাবুর আরও চার ভাই আর এক বোনের। পরিবারের এই গণবিয়ের সব দায়িত্ব সামলালেন নাতি নাতনি, ছেলে বৌমারা।

কিন্তু কেন এই মহাআয়োজন? জানা গেছে, ৩০-৪০ বছর আগে ভাইবোনেরা যখন বিয়ে করে তখন কেউই রেজিস্ট্রি করেননি। অনেক সমস্যাও তার জন্য হয়েছে। তাই একদিনেই সবার রেজিস্ট্রি করতে এই আয়োজন করা হয়।

ছয়-ছয় বারোজনের রেজিস্ট্রি একসঙ্গে হবে আর মালাবদল বা পার্টি হবে না? তাতো হয় না। তাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা সব আত্মীয়রাই অনুষ্ঠানে ছুটে আসেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

এলজিইডি যশোরে ৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন

ফের বিয়ের পিঁড়িতে বসল ৬ ভাই-বোন

প্রকাশিত : ০৩:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০