০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপদান করলে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ কথা বলেন সরকার প্রধান। সভায় ১৩ হাজার ৬ শত ৩৯ কোটি ১ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানায়, বর্জ্য নিয়ে এখন সবার মাথা ব্যথা। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী চিন্তিত। এই সমস্যা সমাধানে বিভিন্ন প্রস্তাব আসছে। একজন মন্ত্রী বলেছেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বিদেশী কোন কোন কোম্পানি নাকি আছে। প্রধানমন্ত্রী বলেছেন, আসুক আমরা সাহায্য করবো। তারা যদি বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং আমাদের পরিবেশ এবং চাহিদার সাথে মিলেমিশে হয় আমরা করবো।

মন্ত্রী আরো বলেন, শহরে আধুনিক কসাই খানা প্রয়োজন, এখনো যেখানে সেখানে জবাইয়ের একটা প্রবণতা আছে। সেটা কমে আসা উচিত। কিছু কিছু কসাই খানা নির্মিত হয়েছে। সেগুলোর ব্যবহার পুরোপুরি শুরু হয়নি। সেগুলো যেন সঠিক ভাবে ব্যবহার হয় তা প্রধানমন্ত্রী দেখতে বলেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৪:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০