০২:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

সৌদি আরবের শাসকরা ‘হত্যাকারী গুণ্ডা’ : বার্নি স্যান্ডার্স

সৌদি আরবের শাসনকারীদেরকে ‘হত্যাকারী গুণ্ডা’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক নেতা বার্নি স্যান্ডার্স। এছাড়াও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বলেছেন ‘ধনকুবের শাসক’।

মার্কিন টেলিভিশন চ্যানেল ‘সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্যান্ডার্স এমন মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ‘মিডল ইস্ট আই’।

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বার্নি স্যান্ডার্স বলেন, ‘বহু বছর ধরেই সৌদি আরব আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু একমাত্র সমস্যা হচ্ছে যারা রাষ্ট্রটির পরিচালনা করছেন তারা আসলে হত্যাকারী গুণ্ডা।’

এছাড়াও ওই সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরান-সৌদি আরবের এবং ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন স্যান্ডার্স।

তিনি বলেন, ‘আমরা সৌদি আরব এবং ইরানকে একত্র করতে পারি। একটি জাতি হিসেবে অসীম এই যুদ্ধের জন্য সামরিক খাতে কোটি কোটি ডলার ব্যয় করতে চাই না। তাদেরকে অবশ্যই একত্র হতে হবে। আমরা তাদেরকে যথাসাধ্য সাহায্য করবো।’

ইসরায়েল-ফিলিস্তিনের বিষয়ে স্যান্ডার্স বলেন, ‘ইসরায়েলকে অনৈতিক সমর্থন নয় বরং ন্যায়বিচারের মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনকে একত্র করা হবে।’

গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কে ঠিক একই কথা বলেছিলেন বার্নি স্যান্ডার্স। ওই বিতর্কে তিনি বলেছিলেন, মার্কিন বিদেশ নীতি শুধু ‘প্রো-ইসরায়েল’ নয় বরং ‘প্রো-ফিলিস্তিন’ হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

সৌদি আরবের শাসকরা ‘হত্যাকারী গুণ্ডা’ : বার্নি স্যান্ডার্স

প্রকাশিত : ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০