১২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মাত্র ১টি সিনেমা হলে মুক্তি জয়ার ‘রবিবার’

২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘রবিবার’। এদিকে সিনেমাটি ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের একটি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

জানা যায়, গতকাল শেরপুরের রূপকথায় ছবিটি মুক্তি পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাটের কর্ণধার অনন্য মামুন।

জয়া-প্রসেনজিতের মতো তারকার সিনেমা মাত্র ১টি সিনেমা হলে মুক্তি দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘তাড়াহুড়া করে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে তাই মাত্র ১টি সিনেমা হল পেয়েছি। তবে আগামী সপ্তাহে মানে ২৮ ফেব্রুয়ারি সারা দেশে বড় পরিসরে মুক্তি দেওয়া হবে।

মামুন আরও জানান, গত বৃহস্পতিবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আর ‘রবিবার’ সিনেমার বিনিময়ে কলকাতায় যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’। ‘আবার বসন্ত’ বাংলাদেশে মুক্তি পায় গত বছরের ঈদুল ফিতরে। এই সিনেমায় অভিনয় করেন তারিক আনাম খান, স্পর্শীয়া-সহ আরও অনেকে।

অপরদিকে ‘রবিবার’ সিনেমাটি নির্মাণ করেছেন অতনু ঘোষ। ছবিতে জয়া আহসান প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল

মাত্র ১টি সিনেমা হলে মুক্তি জয়ার ‘রবিবার’

প্রকাশিত : ০২:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০