১২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

‘ছ্যাকা খেয়ে’ ‘বিষণ্নতায় ভুগছে সানা খান

‘ছ্যাকা খেয়ে’ অস্থিরতার মধ্যে সময় কাটাচ্ছেন ‘ওয়াজা তুম হো’ সিনেমাখ্যাত নায়িকা সানা খান। তিনি কোরিওগ্রাফার মেলভিন লুইসের সাথে প্রেম করছিলেন। তাদের বিয়ের কথাও চলছিলো কিন্তু হঠাৎ তাদের ব্রেকআপ হয়ে যায়। এ কষ্টে অস্থির হয়ে ২০ দিন ঘুমের ওষুধ খেয়েছেন আলোচিত এই অভিনেত্রী।

বিষয়টি নিয়ে সানা খান বলেন, আমি বিষণ্নতায় ভুগছি ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি। তবে নিজের যত্ন নিচ্ছি ও সেরে ওঠার চেষ্টা করছি। পরিবার আমার পাশে রয়েছে। ২০ দিন ঘুমের ওষুধের ওপর ছিলাম। অবশ্য গত ২ দিন ওষুধ ছাড়াই ঘুমাতে পারছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই বলছে, সব ভুলে সামনে এগিয়ে যেতে। তবে এটা এত সহজ না। যারা প্রতারক তারা দ্রুত সব ভুলে সামনে এগিয়ে যেতে পারে, কিন্তু অঙ্গীকারবদ্ধ থাকলে সময় লাগে।

এই অভিনেত্রী আরও বলেন, আমরা বিয়ের পরিকল্পনা করেছিলাম। দুজনের পরিবার দেখাও করেছিল। ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত সে আমার সঙ্গে ছিল। মে মাসের দিকে তার মধ্যে পরিবর্তন দেখতে পাই আর তখন থেকেই ভুল বোঝাবুঝি শুরু হতে থাকে। তাকে বলি, আমাদের মধ্যে ঝগড়া বেশি হচ্ছে এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। বিশ্বাস করবেন না, এই এক বছর আমি কারো সঙ্গে দেখা করিনি। সে সব জায়গায় আমার সঙ্গে থাকত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেলভিনের সঙ্গে ব্রেকআপের বিষয়টি প্রকাশ করেন সানা। পাশাপাশি এই কোরিওগ্রাফার তার সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন। আর এ কারণেই ব্রেকআপের সিদ্ধান্ত নেন বলে জানান এই অভিনেত্রী।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল

‘ছ্যাকা খেয়ে’ ‘বিষণ্নতায় ভুগছে সানা খান

প্রকাশিত : ০৩:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০