০৬:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ২৬১৯, চীনেই ২৫৯২

চীনে নভেল করোনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে ২৫৯২ জনে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দেশটিতে এ ভাইরাস আক্রান্ত হয়ে ১৫০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে, বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ২,৬১৯ জন।

দক্ষিণ কোরিয়ায় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬১ জন। ফলে এ নিয়ে দেশটিতে ৭৬৩ জনের আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রবিবার নতুন করে দুইজনসহ মোট সাতজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা। ইতালিতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে, এছাড়াও নতুন করে দেশটিতে আরও ১৫২ এ ভাইরাসসৃষ্ট রোগটিতে আক্রান্ত হয়েছেন।

নতুন করে ছড়িয়ে পড়া এই ভাইরাসের বিষয়ে সতর্ক করে দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, “ভাইরাসটির প্রাদুর্ভাবের পর থেকে চীনের স্বাস্থ্যখাত ভয়াবহ সংকটের সম্মুখীন হয়েছে।” বর্তমানে দক্ষিণ কোরিয়া ও ইতালিতে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাওয়ায় বিশ্বব্যাপী আতঙ্কের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা পারভেজ মল্লিকের হাত ধরে ছাত্রদলে বৈষম্যবিরোধী নেতা ইকরামুল

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ২৬১৯, চীনেই ২৫৯২

প্রকাশিত : ০৩:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০