১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

রণক্ষেত্র দিল্লি, পুলিশসহ নিহত ৫

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য। সংঘর্ষে দিল্লি পুলিশের এক ডেপুটি কমিশনার আহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মার্কিন প্রেসিডেন্ট আহমেদাবাদ থেকে দিল্লিতে পৌঁছানোর আগেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় বেশ কিছু যানবাহনে আগুন ধরিয়ে দেয়া হয়। দিল্লির একাধিক স্থানে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তারা পরস্পরকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেছে।

যানবাহন ও দোকানপাটে অগ্নিসংযোগ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দিল্লির একাংশ রণক্ষেত্রে পরিণত হয়।

উল্লেখ্য, দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বেলা ১১টার দিকে গুজরাটের আহমেদাবাদে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে পৌঁছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

রণক্ষেত্র দিল্লি, পুলিশসহ নিহত ৫

প্রকাশিত : ০৯:৫৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০