০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

ইরানে নিষেধাজ্ঞা আরোপ করতে দেবো না : রাশিয়া

ইরানের ওপর আমেরিকার আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে আবারো অবৈধ আখ্যায়িত করেছে রাশিয়া। দেশটি বলেছে, জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করবে মস্কো।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বুধবার মস্কোয় এক বক্তব্যে এ প্রত্যয় জানান। তিনি ইরানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করার কারণে কোনো কোনো দেশের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞারও নিন্দা জানান।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনে এসব নিষেধাজ্ঞা অবৈধ। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কাজে জাতিসংঘকে ব্যবহার করতে দেয়া হবে না এবং এই বিশ্ব সংস্থাকে নির্দিষ্ট কিছু দেশের হাতের খেলনায়ও পরিণত করতে দেয়া যাবে না।’

এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, ইরানের সঙ্গে লেনদেন করার কারণে চীন, ইরাক, রাশিয়া ও তুরস্কের ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। সূত্র : পার্স টুডে

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

ইরানে নিষেধাজ্ঞা আরোপ করতে দেবো না : রাশিয়া

প্রকাশিত : ১২:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০