০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

মিশরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত ৩৮

ছবি: সংগৃহীত

মিশরের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় অন্তত ৩৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির আলেক্সান্দ্রিয়া ও মার্সা মাতরু শহরের মধ্যবর্তী রেললাইনে এই দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

দুর্ঘটনা প্রসঙ্গে এক বিবৃতিতে মিশরের রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীবাহী ট্রেনটি আকস্মিক লাইনচ্যুত হয়ে উল্টে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় আহত কারোর আঘাতই মারাত্মক ছিল না, তাদের সবাইকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে মিশরে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে। ২০১৭ সালে দেশটিতে এক হাজার ৭৯৩টি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল বলে দেশটির এক পরিসংখ্যানে দেখা গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

মিশরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত ৩৮

প্রকাশিত : ০৬:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০